২০০ শতাংশ অভ্যন্তরীণ ডিভিডেন্ড দিয়েছে ম্যারিকো

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » ২০০ শতাংশ অভ্যন্তরীণ ডিভিডেন্ড দিয়েছে ম্যারিকো

MARICOপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ ১১ মাসের হিসাব নিরীক্ষা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গতকাল বিকালে অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৮ এপ্রিল।

তবে এই বিষয়ে ডিএসই’র ওয়েবসাইটে আগাম কোন ঘোষণা দেওয়া হয়নি। আর এর আগে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছিল। কিন্তু সেই সময় ডিএসই’র নোটিশে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

এর আগে এপ্রিল’১৮ থেকে সেপ্টেম্বর’১৮ পর্যন্ত ৬ মাসের হিসাব মূল্যায়ন করে শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ অভ্যন্তরীণ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

এপিল’১৮ থেকে ফেব্রুয়ারি’১৯ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১.৫৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৪৯.৭৫ টাকা।

এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৮.৯৩ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮০.৮৮ টাকা।

উল্লেখ্য মার্চ মাসে কোম্পানিটির পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়াতে সাড়ে ২৯ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১