২০২১ সালের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির তালিকা প্রকাশ
প্রচ্ছদ » জাতীয় » ২০২১ সালের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির তালিকা প্রকাশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :২০২১ সালের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। আগামী বছরে মোট ৮৫ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। গত ২১ ডিসেম্বর এটি অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়।
ছুটির তালিকায় দেখা গেছে, শিক্ষাপঞ্জিতে আসছে ২০২১ সালে স্কুলের ছুটি ৮৫ দিন। ইতোমধ্যে এ তালিকায় অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এ ছুটি দেশের সকল সরকারি-বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কার্যকর হবে। বড় ছুটি হিসেবে ঈদুল ফিতর ও আজহা রয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/২৯শে ডিসেম্বর,২০২০।








