২০২২ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হবে ব্যাঙ্গালুরু: কোহলি

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ২০২২ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হবে ব্যাঙ্গালুরু: কোহলি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক হিসেবে ২০২১ সালের আইপিএলই বিরাট কোহলির শেষ মৌসুম ছিল। তবে খেলোয়াড় হিসেবে ২০২২ সালের আসরেও আরসিবির হয়ে মাঠ মাতাবেন কোহলি। আগামী আইপিএলে ব্যাঙ্গালুরু প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে বলে বিশ্বাস করেন এ তারকা ব্যাটার।

২০০৯, ২০১১ ও ২০১৬- তিনবার আইপিএলের ফাইনাল খেলা ব্যাঙ্গালুরুর প্রতিটি ফাইনালে দলে ছিলেন কোহলি। ২০০৯ সালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ব্যাঙ্গালুরু হেরে যায় ডেকান চার্জার্সের কাছে, ২০১১তে ব্যাঙ্গালুরুকে কাঁদিয়েছে চেন্নাই সুপার কিংস আর ২০১৬তে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে শিরোপাবঞ্চিত থাকে কোহলির দল।

তবে আগামী আইপিএলেই শিরোপারা ঘুচবে বলে মনে করেন কোহলি। মঙ্গলবার (৩০ নভেম্বর) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক আরসিবি অধিনায়ক বলেছেন, সর্বোত্তম ফলাফল আসা এখনও বাকি। মন বলছে, সামনের আইপিএলেই আমরা চ্যাম্পিয়ন হবো।

২০০৮ থেকে ২০২১- শুরু থেকে এখন পর্যন্ত ব্যাঙ্গালুরুর হয়ে সব মৌসুমেই খেলেছেন কোহলি। দলটির হয়ে ২০৭ ম্যাচে ৩৭.৩৯ গড়ে পাঁচ সেঞ্চুরিতে কোহলির আইপিএলে সংগ্রহ ৬২৮৩ রান।

আরসিবির সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক নিয়ে সাবেক ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘তাদের (আরসিবি) সঙ্গে আমার সম্পর্ক নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। সেই যাত্রা এখনও চলছে। আরও তিন বছর তাদের সঙ্গে থাকা আমার কাছে অনেক বড় কিছু।’

ব্যাঙ্গালুরুর ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে কোহলির বক্তব্য, ‘আমাদের ফ্যানবেজ সত্যিই অসাধারণ। আপনাদের সবাইকে আমরা ভালোবাসি। আমার মন-প্রাণ সবসময় এখানেই থাকবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১ লা ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১