২০ দিনে রেমিট্যান্স এলো ১১০ কোটি ডলার

প্রচ্ছদ » Uncategorized » ২০ দিনে রেমিট্যান্স এলো ১১০ কোটি ডলার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক:সেপ্টম্বরের মতো চলতি মাসেও প্রবাসী আয় কমে গেছে। অক্টোবরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স আয় এসেছে ১১০ কোটি মা‌র্কিন ডলার। প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার ৩২৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে (২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত) দেশে ৭৬ কোটি ৯৮ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।

আলোচিত সময়ে (অক্টোবরের প্রথম ২০ দিন) রাষ্ট্র মালিকানাধীন ৫ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৪ কোটি ৭১ লাখ ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ মার্কিন ডলার আর বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৯৬ লাখ ডলার।

এসময় সবচেয়ে বেশি রেমিট্যান্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক থেকে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ২৬ কোটি ৬১ লাখ ডলার পাঠিয়েছেন। এরপর অগ্রণী ব্যাংকে ৭ কোটি ৮৪ লাখ, ডাচ্-বাংলা ব্যাংকে এসেছে ৬ কোটি ১৭ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৬ কোটি ৮ লাখ, সোনালী ব্যাংকেও ৬ কোটি ৮ লাখ এবং রূপালী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৭৩ লাখ ডলার।

এর আগে আগস্ট মাসে আসে ২০৩ কো‌টি ৭৮ লাখ ডলার। আর জুলাইয়ে আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। তবে গত মাসে রেমিট্যান্সের পরিমাণ কমে যায়। সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা।

২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। আগের ২০২০-২০২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২৩ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১