২০ মে থেকে ২৩ জুলাই ইকোনোমিক জোনে মাছ ধরা নিষিদ্ধ

প্রচ্ছদ » আজকের সংবাদ » ২০ মে থেকে ২৩ জুলাই ইকোনোমিক জোনে মাছ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত (৬৫) সমুদ্রের ইকোনোমিক জোনে মাছ ধরা নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের গেজেট বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে প্রতিবছর এ সময়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

পরে মোখলেসুর রহমান বলেন, ২০১৫ সালের ২০ মে সমুদ্রের ইকোনোমিক জোনে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করার সিদ্ধান্তের গেজেট প্রকাশ করে সরকার। এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সমুদ্রের পার থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ জোন বলা হয়।

পরে ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে মেরিন ফিসারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান ইকবাল চৌধুরী হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ একই বছরের ৯ জুলাই মাছ ধরা বন্ধে গেজেটের কার্যকারিতা স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন হাইকোর্ট।

সোমবার এই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আদালত রুল খারিজ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১