২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আরএকে সিরামিকস
প্রচ্ছদ » Uncategorized » ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আরএকে সিরামিকস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস। ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২ টাকা ৬২ পয়সা (restated) ।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৭ পয়সা। যা আগের বছর ছিল ১৮ টাকা ২৫ পয়সা (restated) । আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। যা আগের বছর ছিল ৪ টাকা ৭২ পয়সা (restated) ।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৯ মার্চ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৮ ফেব্রুয়ারি নির্ধারন করা হয়েছে।








