২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে সামিট পাওয়ার
প্রচ্ছদ » Uncategorized » ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে সামিট পাওয়ার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারহোল্ডারদের নগদ ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড।
বুধবার(৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ ঘোষণা করা হয়। এর আগে পর্ষদ অন্তবর্তীকালীন ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো। ফলে বিদায়ী বছরে সামিট পাওয়ার শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিলো। বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেছেন কোম্পানি সচিব স্বপন কুমার পাল।
কোম্পানি জানিয়েছে, বিদায় অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা। এর আগের বছরে ইপিএস ছিল ৪ টাকা ৭৮ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৩১ টাকা ৫০ পয়সা। এর আগের বছরে কোম্পানিটির (এনএভি) ছিল ৩২ টাকা ৪০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা অগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৮ অক্টোবর , ২০২০।








