২০ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে ন্যাশনাল হাউজিং
প্রচ্ছদ » Uncategorized » ২০ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে ন্যাশনাল হাউজিং
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস এবং ১০ শতাংশ নগদ রয়েছে। ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পর্ষদ এ লভ্যাংশ ঘোষনা করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ২ টাকা ৫৯ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি)দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা এবং এনএভি ১৫ টাকা ৯৮ পয়স।
লভ্যাংশ সংক্রান্ত কোম্পানির রেকর্ড ডেট আগামী ৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম)আগামী ২ মে অনুষ্ঠিত হবে।








