২১ মার্চের সৌদি টিকিটধারীদের ৩০ সেপ্টেম্বর নিয়ে যাবে বিমান

প্রচ্ছদ » Uncategorized » ২১ মার্চের সৌদি টিকিটধারীদের ৩০ সেপ্টেম্বর নিয়ে যাবে বিমান

Biman-Bangladeshপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সৌদি আরব থেকে গত ২১ মার্চের ফিরতি টিকিট কেটে বাংলাদেশে এসেও লকডাউনের কারণে যারা ফিরতে পারেননি, তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ সেপ্টেম্বর তাদের জন্য বিশেষ এই ফ্লাইট পরিচালনা করা হবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানান, জেদ্দাগামী যেসব যাত্রর কাছে বিমানের ২১ মার্চের টিকিট আছে, তাদের আগামী ৩০ সেপ্টেম্বর জেদ্দা যাওয়ার বুকিংয়ের জন্য ২৭ সেপ্টেম্বর বিমান সেলস অফিসে যোগাযোগের অনুরোধ করা হলো।

এর আগে বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট সৌদি গেলেও সেখানে যাত্রী নেয়া হয়েছিল নিবন্ধন ও ‌‌‌‌‌‌‌‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। তবে সর্বশেষ ৪টি ফ্লাইটে রিটার্ন টিকিট কাটা যাত্রীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

বিমান জানায়, এই ফ্লাইট বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট ,পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপ/লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ আগামী ২৭ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে।

সংস্থাটি আরও জানায়, নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তবে অন্য তারিখের যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভীড় না করতে অনুরোধ করছে তারা।

উল্লেখ্য, সৌদি যেতে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। তাই সকল যাত্রীকে ঢাকা থেকে করোনাভাইরাস পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/২৭ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১