২২ সেপ্টেম্বর সামিট পাওয়ারের বোর্ড সভা
প্রচ্ছদ » Uncategorized » ২২ সেপ্টেম্বর সামিট পাওয়ারের বোর্ড সভা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড তাদের পরবর্তী পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ২২ সেপ্টেম্বর কোম্পানির পর্ষদের ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পরিষদ।
গত বছর কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ৪ টাকা ৪০ পয়সা।








