২৩ নভেম্বর জেএমআই সিরিঞ্জের ইজিএম
প্রচ্ছদ » Uncategorized » ২৩ নভেম্বর জেএমআই সিরিঞ্জের ইজিএম
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের ১২১ নং ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানিটি আগামী ২৩ নভেম্বর ইজিএম আহ্বান করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়,ধারা অনুযায়ী সাধারণ সভায় কোম্পানির পরিচালকের সংখ্যা ৫ জনের কম হবে না এবং ২০ জনের বেশি হবে না। বিষয়টি শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণের জন্য বিশেষ সাধারণ সভা (ইজএম) আহ্বান করেছে কোম্পানিটি।
আগামী ২৩ নভেম্বর, সকাল ১০টা ৪৫ মিনিটে স্কাই হোটেল ৪৭, সিদ্দেশরী রোডে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৭ অক্টোবর।








