২৪ ঘণ্টাই খোলা থাকবে বিএসএমএমইউর ল্যাব সার্ভিস

প্রচ্ছদ » সারাদেশ » ২৪ ঘণ্টাই খোলা থাকবে বিএসএমএমইউর ল্যাব সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: জরুরি প্রয়োজনে রোগীদের জীবন বাঁচাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২৪ ঘণ্টা ল্যাব সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। মেডিসিন (ক্লিনিক্যাল প্যাথলজি) বিভাগের এই ল্যাবরেটরি সার্ভিস ১ নভেম্বর থেকে দিনরাত ২৪ ঘণ্টাই খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান সোমবার ২৪ ঘণ্টা ল্যাব সার্ভিসের উদ্বোধন করেন। ল্যাবরেটরি মেডিসিন (ক্লিনিক্যাল প্যাথলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. কুদ্দুস উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।

স্বাগত বক্তব্য দেন ল্যাবরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ এন নাসিমউদ্দিন আহমেদ। সূচনা বক্তব্য দেন ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেবতোষ পাল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, রোগীদের জরুরি প্রয়োজনেই ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সেবা চালু করা হলো। এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সমগ্র দেশের সকল বয়সের রোগীরা উপকৃত হবেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় হাসপাতাল ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে এক হাজার ৯০৪টি শয্যা, ৪৬০ জন ফ্যাকাল্টি মেম্বার, ৫২টি বিভাগ, ৯৫টি পোস্ট গ্রাজুয়েট কোর্স, ৪২টি অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট। এ বিশ্ববিদ্যালয় হতে ২২টি মেডিকেল কলেজে ৬২টি রেসিডেন্সি কোর্স পরিচালনা করা হচ্ছে।

প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৮ হাজার রোগী সেবা নিচ্ছেন। শিগগিরই আরও এক হাজার শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর কার্যক্রম এগিয়ে চলছে। চলতি বছরের নভেম্বরের মধ্যেই ডে কেয়ার সেন্টার এবং ডিসেম্বরের মধ্যে সাধারণ জরুরি বিভাগ চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১