২৪ জুলাই এক সঙ্গে নাচবেন ফেরদৌস ও অপু
প্রচ্ছদ » Slider || কোম্পানি সংবাদ » ২৪ জুলাই এক সঙ্গে নাচবেন ফেরদৌস ও অপু
নিজস্ব প্রতিবেদক: ২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে জুটি বেঁধে একটি গানের সঙ্গে নাচবেন জনপ্রিয় মুখ ফেরদৌস ও অপু বিশ্বাস। এখন চলছে নাচের মহড়া।
এবিষয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকেবলেন, এর আগে আমি ফেরদৌস ভাইয়ের সঙ্গে একটি ছবিতে কাজ করেছিলাম, তা ছাড়া একটি জাতীয় দৈনিকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও নাচ করেছিলাম। তা ছাড়া তার সঙ্গে আমার দারুণ একটি সম্পর্ক রয়েছে। আমরা ভালো বন্ধু। আশা করি আমাদের পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে।
অপু আরো বলেন, আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের জন্য অনেক বড় একটি বিষয়। এমন অনুষ্ঠানে যখন পারফর্ম করতে বলা হয়, তখন মনে হয় অবশ্যই নাচ করা যায়। সেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন এবং তিনি বসে অনুষ্ঠান দেখবেন। এমনিতেই সবাই বলে, আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। আমি চেষ্টা করব, নিজের পরিবেশনাটি অন্তত ভালো করতে।
উল্লেখ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে আজীবন সম্মাননা ও চলচ্চিত্র জগতের সেরাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন আর সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দুই জনপ্রিয় তারকা পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী।








