২৪ ডিসেম্বর মীর আক্তারের আইপিও আবেদন শুরু

প্রচ্ছদ » Uncategorized » ২৪ ডিসেম্বর মীর আক্তারের আইপিও আবেদন শুরু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং সম্পন্ন করা মীর আক্তার হোসাইন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। মীর আক্তার হোসাইন লিমিটেডকে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর যা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ০৪ নভেম্বর কমিশনের ৭৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলনে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ইস্যুর জন্য কোম্পানির প্রসপ্রেক্টাস অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৬০ টাকা কাট অফ প্রাইসে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৬২ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২০ টাকা উত্তোলন করবে। আর বকি ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮০০ শেয়ার ৫৪ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে ৫৬ কোটি ৮ লাখ ৩৩ হাজার ২০০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৫তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়। এরপর বিডিংয়ে কাট অফ প্রাইস নির্ধারিত হয় ৬০ টাকা।

মীর আক্তার হোসাইন আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ দশমিক ৩২ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪.৭১ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩.৬৩ টাকা।উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.২১ টাকা।কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১