পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামী রবিবার (১০ ফেব্রুয়ারি) চালু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ হোলসিম বাংলাদেশ ও মুন্নু সিরামিকস।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ বৃহস্পতিবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।








