২ কোম্পানির লেনদেন চালু রোববার
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানির লেনদেন চালু রোববার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রোববার চালু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো: ইস্টার্ন কেবলস এবং বিডি সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলো।
এদিকে, আগামী রোববার (১৫ ডিসেম্বর) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।








