২ কোম্পানির লেনদেন বন্ধ কাল
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানির লেনদেন বন্ধ কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ১৩ আগস্ট, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- নর্দার্ন ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ১৬ আগস্ট, রোববার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ১২ আগস্ট, ২০২০।








