পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
সূত্র জানায়, কোম্পানিগুলোর শেয়ার আজ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর ফ্যাস ফিন্যান্স ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।








