পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল ১০ অক্টোবর, মঙ্গলবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে ১১ অক্টোবর, বুধবার পর্যন্ত।
কোম্পানি দুইটি হচ্ছে- ইভিন্স টেক্সটাইল লিমিটেড ও আর্গন ডেনিমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি দুইটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর, বৃহস্পতিবার। রেকর্ড ডেটের দিন কোম্পানি দুইটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানি দুইটির শেয়ার লেনদেন হবে।








