২ ফান্ডের মঙ্গলবার লেনদেন বন্ধ
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ২ ফান্ডের মঙ্গলবার লেনদেন বন্ধপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের মঙ্গলবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ফান্ড ২টির স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে ফান্ড ২টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে ফান্ড ২টি। বুধবার এসব ফান্ডের লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৬ সেপ্টেম্বর , ২০২১।








