২ মিউচ্যুয়াল ফান্ড স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার
প্রচ্ছদ » Uncategorized » ২ মিউচ্যুয়াল ফান্ড স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৭ আগস্ট, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। অন্যদিকে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সও আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডগুলো হচ্ছে- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড।
আগামী ৩১ আগস্ট, সোমবার কোম্পানি ও ফান্ডগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। ফান্ড ও কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ সেপ্টেম্বর।
রেকর্ড ডেটের কারণে ওইদিন দুই ফান্ড ও কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ আগস্ট, ২০২০।








