পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের জেমিনি সিফুড লি: করখানা সম্প্রসারণের (বিএমআরই) জন্য ৩০ কোটি টাকা বিনিযোগের সিদ্ধান্ত নিয়েছে।
আজ অনুষ্ঠিত পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শ্রিম্প বা চিংড়ি উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও স্থাপনায় এ টাকা বিনিযোগ হবে। এতে প্রতিদিন ৪৫ মেট্রিকটন উৎপাদন বাড়বে। আগামী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে।
কোম্পানিটি আরো জানায়, প্রকল্পটি বাস্তবায়ন হরে আগামী ২০২২ সালের মধ্যে কোম্পানির টার্নওভার ২১১ কোটি টাকা হবে। আর এ টার্নওভারের ৭.৩৯ শতাংশ মুনাফা হবে।








