৩০ জানুয়ারি বারাকা পতেঙ্গা পাওয়ারের পর্ষদ সভা
প্রচ্ছদ » Uncategorized » ৩০ জানুয়ারি বারাকা পতেঙ্গা পাওয়ারের পর্ষদ সভাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ১৩ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ জানুয়ারী , ২০২২।








