৩০ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে দেবিদ্বার ভৈষেরকোটের বাসার দারগা আটক

প্রচ্ছদ » Uncategorized » ৩০ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে দেবিদ্বার ভৈষেরকোটের বাসার দারগা আটক

bashar debidwarনিজস্ব প্রতিবেদক : ৩০ হাজার ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। আবুল বাশার কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ভৈষেরকোট গ্রামের আবদুল হামিদের ছেলে।

শনিবার সকাল ৯টার দিকে মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। আটক আবুল বাশার বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান বলেন, ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি টিম মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে। তার কাছ থেকে প্রায় ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত এসআই আবুল বাশার চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০