৩১ জানুয়ারির পর অ্যাকোর্ড-অ্যালায়েন্স বাংলাদেশে থাকবে না

প্রচ্ছদ » আজকের সংবাদ » ৩১ জানুয়ারির পর অ্যাকোর্ড-অ্যালায়েন্স বাংলাদেশে থাকবে না

accordনিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৩১ জানুয়ারির পর বাংলাদেশে অ্যাকোর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম থাকবে না। একইসঙ্গে তিনি এ খাতের ব্যবসায়ীদের সময় মতো বেতন ও বোনাস দেয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর সুষ্ঠুভাবে উদযাপনে তৈরি পোশাক শিল্পখাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি সময় মতো পরিশোধের বিষয়ে বিজিএমইএসহ এ খাতের অন্যান্য সংগঠনের সঙ্গে এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, পৃথিবীর কোথাও অ্যাকোর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম নেই। বাংলাদেশেও তাদের প্রয়োজন নেই।

এদিকে বৈঠকে উপস্থিত বিজিএমই সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, জুন মাসের ১০ তারিখের মধ্যেই পোশাক শ্রমিকদের বেতন ও ১৪ তারিখের মধ্যেই সব কারখানায় বোনাস দেয়া হবে। ব্যাংক থেকে বেতন-বোনাসের টাকা তোলার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পোশাক মালিকদের পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০