নিজস্ব প্রতিবেদক: ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ফল ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
ফলাফল প্রকাশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পিএসসির তথ্য কর্মকর্তা ইশরাত শারমীন।
পিএসসি সূত্রে জানা গেছে, ফলাফল সংক্রান্ত বিষয়ে আজ মঙ্গলবার দুপুর থেকেই কয়েক দফায় সভা হয়। একটু পর চূড়ান্ত ফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
পিএসসি সূত্রে জানা যায়, ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৫ সালের ৩১ মে। দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে প্রকাশিক এ পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা হয় গত বছরের ৮ জানুয়ারি। দুই লাখের বেশি চাকরিপ্রাথী এতে অংশ নেন। এ ধাপে মাত্র ১৩ হাজার ৬৭৯ জন উত্তীর্ণ হন। আর তাদের দ্বিতীয় ধাপের তথা লিখিত পরীক্ষা হয় গত বছরের সেপ্টেম্বরে। এতে ১২ হাজার ৪৬৮ জন অংশ নেন। লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন পাস করেন। আর তৃতীয় ধাপ তথা মৌখিক পরীক্ষা চলতি বছরের ১২ মার্চ থেকে শুরু হয়ে ৭ জুন শেষ হয়।








