৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কে কোথায় নিয়োগ পেলেন
প্রচ্ছদ » Uncategorized » ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কে কোথায় নিয়োগ পেলেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ৩৯তম বিসিএস (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন (৪ হাজার ৫৩৭ জন) ও সহকারী ডেন্টাল সার্জনসহ সর্বমোট ৪ হাজার ৯৩৭ জন নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসককে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গতকাল (৮ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পার্সোনাল-২ শাখা থেকে পৃথক ৬টি প্রজ্ঞাপনে এসকল চিকিৎসককে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা প্রজ্ঞাপনে বর্ণিত বাংলাদেশ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০/বেতন ক্রমের বিভিন্ন কর্মস্থলে প্রদান করা হলো।








