৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

dividentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো: জনতা ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নিম্নে কোম্পানিগুলোর প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হলো:

জনতা ইন্স্যুরেন্স:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬০ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৪.৩০ টাকা। শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৯২ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩০ জুলাই, সকাল ১১টায় বনানী ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

তাকাফুল ইন্স্যুরেন্স:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টকসহ মোট ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৫ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৭.০১ টাকা। শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৭৯ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৯ জুন, সকাল ১০টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মে।

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০২ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৫৩.০৫ টাকা। শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬১ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৭ জুন, সকাল ১১টায় কেবিআই অডিটরিয়াম, কৃষি খামার শরনী, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১