৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ৩০ জুন ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিগুলোর পর্ষদ সভায় এমন সুপারিশ করা হয়েছে।

বিবিএস ক্যাবলস: ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ ক্যাশ সহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১২ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯.১৭ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১২ ডিসেম্বর সকাল ১১টায় কারখানা প্রাঙ্গনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

জিবিবি পাওয়ার: ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিবে কোম্পানি।

আলোচিত সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১.০৬ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৪৮ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ২৬ ডিসেম্বর, সকাল ১০টায় হোটেল নাজ গার্ডেনের কনফারেন্স হল, বগুড়ায়, বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

এসআলম কোল্ডরোল্ড স্টীলস: ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

আলোচিত সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯.৫৫ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৮.৩৯ টাকা (মাইনাস)।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় রেডিসন ব্লু চিটাগংবার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১