৩ কোম্পানির দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই

প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » ৩ কোম্পানির দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই

Price-Hikeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু জুট স্ট্যাফলার্স, আলিফ ইন্ডাস্ট্রিজ ও সাফকো স্পিনিং লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১০ মে থেকে মুন্নু জুটের শেয়ার দর টানা বেড়েছে। এই সময়ে শেয়ারটির দর এক হাজার ৬০৪ টাকা থেকে বেড়ে ২ হাজার ৩২০ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে।

গত ২৮ মে থেকে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৮৫ টাকা থেকে বেড়ে ১১১ টাকা ৬০ পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে।

একইভাবে সাফকো স্পিনিংয়ের শেয়ার দরও অস্বাভাবিকভাবে বাড়ছে।

আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০