৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষনা
প্রচ্ছদ » Breaking News || জাতীয় » ৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষনা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রানার অটোমোবাইলসের বোর্ড সভা ১৬ সেপ্টেম্বর, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
বিএসআরএম লিমিটেডের বোর্ড সভা ১৬ সেপ্টেম্বর, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
বিএসআরএম স্টিল লিমিটেডের বোর্ড সভা ১৬ সেপ্টেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।








