৩ কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
প্রচ্ছদ » Uncategorized » ৩ কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২৪ মার্চ, রবিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ হোলসিম, সিঙ্গার বিডি ও ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ২৫ মার্চ, সোমবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।








