৩ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
প্রচ্ছদ » Uncategorized » ৩ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি আগামীকাল বুধবার, ২২ মে স্পট এবং ব্লক মার্কেট যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স ও বিআইএফসি।
ওই দিন কোম্পানিগুলো স্পট এবং ব্লক মার্কেটে লেনদেন করবে। বিআইএফসির লেনদেন চলবে ৯ জুন পর্যন্ত এবং বাকি কোম্পানিগুলোর লেনদেন চলবে ২৩ মে পর্যন্ত ।
বিআইএফসির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন এবং বাকি কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।








