পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন চিনি কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলোর সভা আগামী ২৪ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিলস, জিলবাংলা সুগার মিলস ও রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড।
সূত্র মতে, সভায় কোম্পানিগুলোর ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।








