৩ দিনের সফরে ঢাকা আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » ৩ দিনের সফরে ঢাকা আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

rajnathপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তিনদিনের সরকারি সফরে ঢাকা আসছেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আমন্ত্রণে বাংলাদেশে আসা রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সফরকালে ১৪ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। এছাড়া সীমান্তে চোরাচালান বন্ধ, অবৈধ অভিবাসীদের আন্দোলন, গবাদি পশুর চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিদ্যমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারত-বাংলাদেশ সীমান্তে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ও মাদকের অবৈধ পরিবহনের বিষয়টি বাংলাদেশ পক্ষ আলোচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০