৪৪’র ঐশ্বরিয়ার অজানা কিছু তথ্য

প্রচ্ছদ » Uncategorized » ৪৪’র ঐশ্বরিয়ার অজানা কিছু তথ্য

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা তিনি। আজ ১ নভেম্বর, ৪৪ বছর পূর্ণ করলেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। ১৯৭৩ সালের এই দিনে তিনি ভারতের কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কৃষ্ণরাজ রাই, তিনি ছিলেন জীববিজ্ঞানী। মা বৃন্দা রাই গৃহিণী। ঐশ্বরিয়া রাইয়ের পরিবারে বাবা-মা ছাড়াও আছেন বড় ভাই। নাম আদিত্য রাই।

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হন তিনি। এরপর ১৯৯৪-তে মনি রত্নমের ইরুভার দিয়ে সিনেমায় প্রথম অভিনয়। এরপর জুনিয়র বচ্চনের ঘরণী হন তিনি। সবকিছু মিলিয়ে যেমন সফল ঐশ্বরিয়া রাই বচ্চন, তেমনি ঘরও সামলাচ্ছেন বেশ পোক্ত হাতে। ঐশ্বরিয়াকে নিয়ে কিছু অজানা তথ্য তুলে আনা হল-

১৯৯৪ সালে মনীষা কৈরালা দাবি করেন, তার তত্কালীন বয়ফ্রেন্ড রাজীব মুলচন্দনি তার জন্য ঐশ্বরিয়া রাইকে ত্যাগ করেন। যদিও মনীষার ওই দাবি ‘না’ করে দিয়েছেন ঐশ্বরিয়া রাই। যা নিয়ে ওই সময় জোর বিতর্ক হয়।

হাম দিল দে চুকে সনম-এর সময় থেকে সালমান খানের সঙ্গে ডেট শুরু করেন ঐশ্বর্য। কিন্তু, বেশ কিছুদিন পর সালমানের সঙ্গে তার ব্রেকআপ হয়ে যায়। সালমান তাকে শারীরিকভাবে নিগ্রহ করতেন বলে ওই সময় দাবি করেন রাই সুন্দরী।

জনপ্রিয় পরিচালক সুভাষ ঘাই-এর সিনেমায় অভিনয় করার জন্য নাকি মরিয়া ছিলেন রাই। ওই সময় নাকি ‘কাস্টিং কাউচে’র পাল্লায়ও পড়েন রাই। নেপথ্যে ছিলেন সুভাষ ঘাই। এমনই দাবি করেন অভিনেতা শক্তি কাপুর। যে অভিযোগ অবশ্য উড়িয়ে দেন ঐশ্বরিয়া।

চলতে চলতে সিনেমায় নাকি রানি মুখোপাধ্যায়ের পরিবর্তে ঐশ্বর্য রাই-এর অভিনয়ের কথা ছিল। কিন্তু, শাহরুখ খান ওই সময় ঐশ্বরিয়াকে সরিয়ে সেখানে রানিকে আনেন। ওই ঘটনার পর থেকেই ঐশ্বরিয়ার সঙ্গে এসআরকে-র ক্যাট ফাইট শুরু হয় বলেও শোনা যায়।

সালমানের সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া। ওই সময় সালমান নাকি বিবেককে ৪১টি মিসড কল দিয়েছিলেন। বিবেককে সালমান হুমকিও দিচ্ছিলেন বলে অভিযোগ। যদিও বিবেকের ওই দাবিকে ‘ছেলেমানুষী’ বলে দাবি করেছিলেন ঐশ্বরিয়া।

ধুম টু-তে হৃত্বিক রোশন-এর সঙ্গে ঐশ্বরিয়ার ‘কিসিং’ নিয়ে বচ্চন পরিবারের আপত্তি ছিল বলে শোনা যায়। যা নিয়ে জোর চর্চাও শুরু হয়।

একটি ব্র্যান্ডের মুখপাত্র হয়ে কান ফেস্টিভ্যালে হাজির হন ঐশ্বরিয়া এবং সোনাম কাপুর। ওই সময় ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্মোধন করে বিতর্কে জড়ান অনিল কাপুরের মেয়ে।

বলিউডে আসার পর ঐশ্বরিয়া নাকি একাধিক সার্জারি করিয়েছেন। এমন গুঞ্জন শোনা যায়। যদিও বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন বচ্চন ঐশ্বরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০