৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » আইপিও » ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ আজ অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন শতাংশে ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো:

উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড: কোম্পানিটি ৩০জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫.৪৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯.৯৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭.৫০ টাকা (নেগেটিভ)।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানির কারখানা প্রাঙ্গনে, চিটাগাং অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রাইম টেক্সটাইল স্পিনিং লিমিটেড: কোম্পানিটি ৩০জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৮.৪৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭.১১ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন, নন্দলালপুর,পাগলা,নারায়নগঞ্জে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড: কোম্পানিটি ৩০জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৫ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.১৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এজিমের ভেন্যু পরে জানানো হবে।

মেঘনা সিমেন্ট লিমিটেড: কোম্পানিটি ৩০জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.৯১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬.৭১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৪.৩৮ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানির বসুন্ধরা কনভেনশন সিটি, বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০