পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ১০ মার্চ, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ফিন্যান্স, লিন্ডেবিডি, আইডিএলসি এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)।
আগামী ১১ মার্চ, বুধবার কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মার্চ।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।








