৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার
প্রচ্ছদ » Uncategorized » ৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামী রোববার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। কোম্পানিগুলোর লেনদেন চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
কোম্পানিগুলো হচ্ছে- অ্যারামিট সিমেন্ট, স্ট্যান্ডার্ড সিরামিক, জিলবাংলা সুগার মিল ও শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এই কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী ১৬ নভেম্বর।
রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে।








