৪ ঘণ্টায় স্মার্টফোন ফ্রি হোম ডেলিভারি দেবে ডিএক্সটেল

প্রচ্ছদ » জাতীয় » ৪ ঘণ্টায় স্মার্টফোন ফ্রি হোম ডেলিভারি দেবে ডিএক্সটেল

dxtelপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ডিএক্সটেল (www.dx.com.bd/shop) থেকে শাওমির বিভিন্ন মডেলের স্মার্টফোন কিনলে ঢাকার গ্রাহকরা সর্বোচ্চ চার ঘণ্টার মধ্যে ‘ফ্রি হোম ডেলিভারি’ পাবেন। গ্রাহকদের জন্য এমনই একটি অফার চালু করেছে দেশের বাজারে শাওমির স্মার্টফোন এবং যন্ত্রাংশের এক্সক্লুসিভ ব্র্যান্ড রিটেইল চেইন ডিএক্স টেল লিমিটেড। চার ঘণ্টার মধ্যে আপনার কাঙিক্ষত স্মার্টফোনটি হাতে পেতে অর্ডার দিতে হবে প্রতিদিন দুপুর ১২টার মধ্যে।

সোমবার (১৮ মে) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় এমনটাই।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, করোনা ভাইরাসের এই সময়ে ক্রেতাদের সুরক্ষা এবং চাহিদার কথা ভেবে আমরা এই ‘ডি এক্সপ্রেস ডেলিভারি’ ক্যাম্পেইনটি চালু করেছি। ক্রেতারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে তাদের পছন্দের শাওমি স্মার্টফোন অর্ডার করতে পারবেন। ফোন পেতে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। তবে ঢাকার গ্রাহকেরা তাদের পণ্য প্রতিদিন দুপুর ১২টার মধ্যে অর্ডার করলে সেদিনই চার ঘণ্টাই পেয়ে যাবেন।

ক্রেতারা ফেসবুক পেজ, ওয়েবসাইটের মাধ্যমে এবং ফোন করেও অর্ডার করতে পারবেন। স্মার্টফোনের মূল্য পরিশোধ করা যাবে ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশের মাধ্যমে। ঘরে বসে হাতে ফোন বুঝে পেয়েও দাম পরিশোধ (ক্যাশ অন ডেলিভারি) করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।

ডিএক্সটেল সারা দেশব্যাপী এখন ৪০টির ও অধিক জেলা পর্যায়ে ৫০ টিরও বেশি শাওমির এক্সক্লুসিভ স্টোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১