৪ নভেম্বর পদ্মা অয়েলের পর্ষদ সভা
প্রচ্ছদ » Uncategorized » ৪ নভেম্বর পদ্মা অয়েলের পর্ষদ সভা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েলের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৪ নভেম্বর বিকাল সাড়ে ৫টায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।
সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পরিষদ।একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হবে।
কোম্পানিটি ২০১৮ সালে ১৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।








