৪ মার্চ রানার অটোমোবাইলসের আইপিওর লটারির তারিখ নির্ধারণ

প্রচ্ছদ » Uncategorized » ৪ মার্চ রানার অটোমোবাইলসের আইপিওর লটারির তারিখ নির্ধারণ

runner atumobileপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলসের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারি ড্রর তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ মার্চ সকাল ১০টায় রাজধানীর মতিঝিল এজিবি কলোনীতে এ ড্র অনুষ্ঠিত হবে।

এর আগে রানার অটোমোবাইলসের আইপিও আবেদনের সময় নির্ধারিত ছিল গত ৩১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া গত ৬ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) ৬৬৩তম কমিশন সভায় রানার অটোমোবাইলসের আইপিও অনুমোদন দেয়া হয়।। আর গত ১০ জুলাই বুক বিল্ডিং পদ্ধতিতে ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৩৪৮ টি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

কোম্পানির ৫৫ লাখ ৯৭ হাজার ১৫টি সাধারণ শেয়ার ৬৭ টাকা মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের নিকট বিক্রি জন্য নির্ধারন করা হয়েছিল। এছাড়া বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৩৪৮টি শেয়ারের মধ্যে ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ৭৫ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করার কথা রয়েছে।

রানার অটোমোবাইলস আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়ণসহ নিট সম্পদ মূল্য হয়েছে ৫৫ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১