৫৭ বছরে চলে গেলেন ইংলিশ সাবেক পেসার

প্রচ্ছদ » Uncategorized » ৫৭ বছরে চলে গেলেন ইংলিশ সাবেক পেসার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : চলে গেলেন ইংল্যান্ড ও কেন্টের সাবেক পেসার অ্যালান ইগলসডেন। মাত্র ৫৭ বছর বয়সেই পরপারে পাড়ি দেন তিনি।

১৯৯৯ সালে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর এতদিন কঠিন এই রোগের সঙ্গে লড়ছিলেন।
১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে টেস্টে অভিষেক হয়েছিলেন ইগলসডেনের। মার্ক টেইলর ছিলেন তার প্রথম উইকেট শিকারে। এরপর ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজে সফরে আরও দুটি টেস্ট খেলেছিলেন তিনি। তার নামের পাশে ৬টি উইকেট রয়েছে।

এছাড়া ইংলিশদের হয়ে ৪টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি। পেয়েছেন ২টি উইকেট।

জাতীয় দলে সেভাবে সুযোগ না পেলেও ইংলিশ কাউন্টির প্রথম শ্রেণির ম্যাচে ছিলেন দুর্দান্ত। বিশেষ করে কেন্টের হয়ে বেশ সফল ছিলেন তিনি। প্রথম শ্রেণিতে মোট ১৫৪ ম্যাচে ৫০৩টি উইকেট দখল করেছেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১