৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন

প্রচ্ছদ » Uncategorized » ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন

alig mononoyn newপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। বিগত দুইদিন ২৩০টি আসনে দল মনোনীত প্রার্থীদের চিঠি দেয় দলটি। মঙ্গলবার রাতে পাঁচ আসনে নতুন প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চাঁদপুর-৪ আসনে প্রথম চিঠি দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য ড. শামসুল হক ভূঁইয়াকে। একই আসনে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে।

জানা গেছে, চাঁদপুর-২ আসনে দলীয় মনোয়নের চিঠি দেয়া হয়েছিল ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে। সেখানে নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন নুরুল আমিন রুহুল।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চিঠি পেয়েছিলেন চিত্রনায়ক ফারুক। ওই আসনে মঙ্গলবার নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনে নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা মো. শাহে আলম। এই আসনে আগে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে।

পরিবর্তন করা হয়েছে নড়াইল-১ আসনেও। সেখানে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিকে। পরিবর্তন করে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়াকে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে।

এছাড়া ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর প্রবীণ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

সংসদীয় বোর্ডের সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, কয়েকটি আসনে একাধিক ব্যক্তিকে চিঠি দেয়া হয়েছে, এগুলো আলোচনাধীন। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে এগুলো চূড়ান্ত হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১