৫ কোম্পানির বোর্ড সভা আজ
প্রচ্ছদ » Uncategorized » ৫ কোম্পানির বোর্ড সভা আজপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (২৫ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : মেঘনা সিমেন্ট, মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স, মুন্নু এগ্রো এবং তমিজউদ্দিন টেক্সটাইল।
কোম্পানিগুলোর মধ্যে মেঘনা সিমেন্টের বিকাল ৩টায়, মুন্নু সিরামিকের সন্ধ্যা ৬টায়, মুন্নু ফেব্রিক্সের বিকাল সাড়ে ৪টায়, মুন্নু এগ্রো রবিকাল সাড়ে ৩টায় এবং তমিজউদ্দিন টেক্সটাইলের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ জানুয়ারী , ২০২২।








