৫ জেলায় শৈত্যপ্রবাহ আরও দুদিন, কুয়াশার সঙ্গে বাড়বে তাপমাত্রা

প্রচ্ছদ » Uncategorized » ৫ জেলায় শৈত্যপ্রবাহ আরও দুদিন, কুয়াশার সঙ্গে বাড়বে তাপমাত্রা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বর্তমানে দেশের দুই-তৃতীয়াংশ এলাকা কুয়াশাচ্ছন্ন। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তবে কয়েকটি জেলায় চলমান শৈত্যপ্রবাহ আরও দুই/তিন অব্যাহত থাকবে। বুধবার (৫ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, রাজশাহী, নওগাঁ, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গাতে শৈত্যপ্রবাহ চলছে। যা আগামী দুই-তিন দিন অব্যাহত থাকবে। এরপর ধীরে ধীরে এসব এলাকা শৈত্যপ্রবাহ থেকে বেরিয়ে আসবে।

তিনি বলেন, আজকে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের দুই-তৃতীয়াংশ কুয়াশাচ্ছন্ন রয়েছে। তবে আপাতত শীত আর বাড়বে না। এই অবস্থা থেকেই তাপমাত্রা বাড়তে থাকবে।

উল্লেখ্য, গত রোববার (২ জানুয়ারি) চলতি মাসের পূর্বাভাস দিতে মিটিংয়ে বসেছিল আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। ওই সভায় জানুয়ারির পূর্বাভাস দিয়েছে অধিদফতর। জানুয়ারির পূর্বাভাসে বলা হয়েছে, বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে। জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

মাসিক প্রতিবেদনে বলা হয়, এ মাসে দেশে দুই/তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে। এছাড়া জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৫ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০