৫ দফতরের শীর্ষ পদ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত

প্রচ্ছদ » Uncategorized » ৫ দফতরের শীর্ষ পদ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত

gov-logoনিজস্ব প্রতিবেদক: গ্রেড-১ এ উন্নীত হওয়া পাঁচটি সরকারি দফতরের শীর্ষ পদ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগের জন্য সংরক্ষিত রেখে ‘গ্রেড-১ পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ আদেশ, ২০১৮’ জারি করেছে সরকার। গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।

কিছু শীর্ষ পদকে গ্রেড-১ এ উন্নীত করা হয়েছে জানিয়ে আদেশে বলা হয়েছে, ‘যেহেতু ওই পদগুলোর মধ্যে যেসব পদ কোনো সার্ভিস বা কর্মবিভাগ থেকে নিয়োগের জন্য সুনির্দিষ্টভাবে নির্ধারিত নেই, সেসব পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এসব পদকে একটি একক গুচ্ছে বিন্যস্ত করে অতিরিক্ত সচিবদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা যাবে।’

পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মচারীকে সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থার গ্রেড-১ পদ বা সরকারের সচিব পদে নিয়োগ করা যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। গ্রেড-১ পদে পদোন্নতি ও নিয়োগে সরকারের ‘উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা-২০০২’ যতদূর সম্ভব অনুসরণ করতে হবে।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদ বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরই পদোন্নতির মাধ্যমে এসব পদে নিয়োগ দিতে হবে।

এ ছাড়া আদেশ অনুযায়ী, গ্রেড-১ উন্নীত হওয়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের মহাপরিচালক, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান পদে যে কোনো অতিরিক্ত সচিবকে পদোন্নতি ও পদায়ন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০