৫ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » ৫ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডগুলোর সভা আগামী ২০ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডগুলো হচ্ছে- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
সূত্রে জানা যায়, ডিবিএইচ ফার্স্ট ২টা ৩৫ মিনিট, গ্রীণ ডেল্টা ২টা ৪৫ মিনিট, এআইবিএল ফার্স্ট ইসলামিক ২টা ৫৫ মিনিট, এমবিএল ফার্স্ট ৩টা ৫ মিনিট ও এলআর গ্লোবাল বাংলাদেশের ৩টা ১৫ মিনিটে সভা অনুষ্ঠিত হবে।
সভায় ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ও এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।








