৬ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার
প্রচ্ছদ » Uncategorized » ৬ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি আগামীকাল ২০ মে, রোববার স্পট মার্কেট যাচ্ছে। লেনদেন চলবে আগামী ২১ মে, সোমবার পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, এক্সিম ব্যাংক ও এবি ব্যাংক লিমিটেড।
এই কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে, মঙ্গলবার।
আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রাখবে।








