৬ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
প্রচ্ছদ » Uncategorized » ৬ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি আগামীকাল বৃহস্পতিবার, ১৬ মে স্পট এবং ব্লক মার্কেট যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, বাটা সু, এক্সিম ব্যাংক, কর্নফূলী ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংক ।
ওই দিন কোম্পানিগুলো স্পট এবং ব্লক মার্কেটে লেনদেন করবে। এবি ব্যাংকের লেনদেন চলবে ২৮ মে পর্যন্ত এবং বাকি কোম্পানিগুলোর লেনদেন চলবে ১৯ মে পর্যন্ত ।
এবি ব্যাংকের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মে এবং বাকি কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।








